NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

এক দিনে ২৯ জনের করোনা শনাক্ত


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০৪ পিএম

এক দিনে ২৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। রবিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪২টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তের হার ৮ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৪৭ হাজার ৫৫২ জনের করোনা শনাক্ত হলো।

 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৪৪ জন।

এ ছাড়া করোনায় এখন পর্যন্ত সারা দেশে ২৯ হাজার ৪৮৩ জন মৃত্যুবরণ করেছে।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।