NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

১৭৩৯ দিন পর ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

১৭৩৯ দিন পর ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

আইসিসির ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। প্রায় পাঁচ বছর ধরে শীর্ষে থাকা সাকিব আল হাসান অবশেষে দুয়ে নেমে গেছেন। আইসিসির সর্বশেষ হালনাগাদে তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সবার ওপরেই আছেন সাকিব।

  

 

এই ফরম্যাটে রশিদ খানকে সরিয়ে ২০১৯ সালের ৭ মে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে বসেছিলেন সাকিব। এরপর পেরিয়ে গেছে দিনের হিসাবে ১৭৩৯ এবং বছরের হিসাবে প্রায় পাঁচ বছর। সবচেয়ে বেশি সময় ধরে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ খেলেননি সাকিব।

তাতে যোগ হয়নি কোনো রেটিং পয়েন্ট। এখন তাঁর রেটিং পয়েন্ট ৩১০। সাকিবকে ছাড়িয়ে শীর্ষে ওঠা মোহাম্মদ নবি গত ৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেন ১৩৬ রানে দারুণ ইনিংস। বল হাতে দুই ম্যাচে নিয়েছেন ১ উইকেট।
নবির রেটিং পয়েন্ট ৩১৪।

 

শীর্ষে উঠে নতুন রেকর্ড গড়েছেন নবি। সবচেয়ে বেশি বয়সী (৩৯ বছর ১ মাস) অলরাউন্ডার হিসেবে চূড়ায় বসেছেন তিনি। এর ৩৮ বছর আট মাস বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, ২০১৫ সালের জুনে। আইসিসি