NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

ড. ইউনূস নিয়ে খবরে উদ্বিগ্ন জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:১১ পিএম

ড. ইউনূস নিয়ে খবরে উদ্বিগ্ন জাতিসংঘ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশে চলমান ঘটনায় জাতিসংঘ উদ্বিগ্ন। গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।

ড. ইউনূস গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গ্রামীণ টেলিকম ভবনের ১৬টি প্রতিষ্ঠানের আটটি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ দখল করে নিয়েছে। জাতিসংঘ মহাসচিব বিষয়টি জানেন কি না তা একজন সাংবাদিক জানতে চান।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা অবগত।

 

আমাকে আবার বলতে হচ্ছে যে ড. ইউনূস দীর্ঘ সময় ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক—উভয় ক্ষেত্রেই আমাদের পরামর্শদাতা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যসহ সার্বিকভাবে আমাদের উন্নয়নকাজের পাশে আছেন তিনি।

’

 

স্টিফেন ডুজারিক বলেন, ‘তাঁর (ইউনূস) বিষয়ে বাংলাদেশ থেকে যেসব প্রতিবেদন দেখেছি, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’