NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন মার্কিন কর্মকর্তা


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫৮ পিএম

ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন মার্কিন কর্মকর্তা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে আলোচনার জন্য ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আফরিন আখতার আগামী শনিবার বাংলাদেশ সফরে আসতে পারেন। তাঁর সফর হতে পারে তিন দিনের।

 

 

এ সফরে বাংলাদেশ ছাড়াও মিয়ানমারসহ পুরো অঞ্চলের দিকে বিশেষ দৃষ্টি থাকতে পারে। যুক্তরাষ্ট্র মিয়ানমার পরিস্থিতি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ও ভারতকে সতর্ক করছে।

আফরিন আখতারের ঢাকায় মূল বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ আলমের সঙ্গে। এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

 

 

যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আফরিন আখতার গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশকে আরো গণতান্ত্রিক হয়ে উঠতে সক্ষম করতে যুক্তরাষ্ট্র এ দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কাজ করছে।