NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

সাংবাদিকতার আইকন রোকেয়া হায়দার চার বছর পর  এখন ঢাকায়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম

সাংবাদিকতার আইকন রোকেয়া হায়দার চার বছর পর  এখন ঢাকায়

খবর  প্রকাসাংবাদিকতার আইকন রোকেয়া হায়দার চার বছর পর  এখন ঢাকায় বাংলা ভাষার বেতার ও টেলিভিশনের অন্যতম কিংবদন্তী অন্যতম জনপ্রিয় মুখ ও কন্ঠ রোকেয়া হায়দার চার বছর পর আবারএখন ঢাকায়। ২০১৯ সালের অক্টোবর তিনি শেষবার দেশে এসেছিলেন এবং জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউন্জে তাঁর সম্মানে আয়োজিত বাজকীয় সংবর্ধনায় যোগ দিয়েছিলেন। চল্লিশ বছর ভয়েস অব আমেরিকায় বাংলা বিভাগ প্রধান ও অন্যান্য বিশেষ দায়িত্ব পালন  শেষে রোকেয়া হায়দার অবসরে যাওয়ার পর এতোদিন পর তিনি এখন দেশের মাটিতে। বাংলাদেশের বেতার শ্রোতা সংগঠনের নেতৃত্বের পুরোধা যুবরাজ চৌধুরী গেলোবার প্রধান উদ্দোক্তা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সেই রোকেয়া হায়দারের ঐতিহাসিক অনুস্ঠান।  

   এবারও যুবরাজ চৌধুরী ( নিউ ইয়র্ক বাংলা ডটকম এর চট্টগ্রাম বুরো প্রধান ও বিশিস্ট ব্যবসায়ী এবং দানবীর) তাঁকে নিয়ে আয়োজন করছেন শান্তি নগরের হোয়াইট হাউস হোটেলে। এ অনুস্ঠানে বিশিস্ট সাংবাদিক , লেখক, বুদ্ধিজীবী ও শ্রোতারা যোগ দেবেন এবং তাঁর জীবনের গল্প শুনবেন। এই বিশেষ অনুষ্ঠান ছাড়াও তিনি অনেক গুলো ইভেন্টে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে , যার ভেতর রয়েছে এম ই চৌধুরী ২২-২৪ ফেব্রুয়ারি আয়োজিত এনআরবি/পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ও নারী দিবস উপলক্ষে শেরাটন হোটেলে আয়োজিত স্বপ্নজয়ী নারী সম্মাননা অনুস্ঠান। শেরাটনে আয়োজিত বিভিন্ন দেশ থেকে আসা অত্যন্ত কৃতি নারীদের এই অনুস্ঠানে রোকেয়া হায়দার অন্যতম মধ্যমনি হিসেবে থাকবেন ।