NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

লিভারপুল-ম্যানসিটির রোমাঞ্চকর ড্র


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৪, ০৮:৪৭ এএম

লিভারপুল-ম্যানসিটির রোমাঞ্চকর ড্র

শুরুতে জন স্টোন্সের গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ম্যানচেস্টার সিটিই। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চ জমিয়ে তুলে লিভারপুল। ম্যাক অ্যালিস্টারের গোলে ম্যাচে ফিরে আক্রমণে ঢেউ তুলে দ্বিতীয়ার্ধে সিটিকে কোণঠাসা করে রাখে ইয়ুর্গেন ক্লপের দল।

কিন্তু এগিয়ে যাওয়া গোল আর পায়নি।

 হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ফলে আরো জমে উঠল লিগ।  ২৮ ম্যাচে গানারদের পয়েন্ট ৬৪। সমান পয়েন্ট হলে গোল গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে লিভারপুল।
আর ৬৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।

 

অ্যানফিল্ডে ২৩ মিনিটে জন স্টোনসের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের কর্নারে অরক্ষিত জন স্টোনস সবাইকে ফাঁকি দিয়ে টোকায় বল জালে জড়ান। এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল পেপ গার্দিওলার দল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লিভারপুল। সিটির নাথান একে বল দেন নিজ দলের গোলকিপার এডেরসনের উদ্দেশ্যে। তবে বল দখলে নিতে এগিয়ে যান ডারউইন নুনেজ।

 

বল ক্লিয়ার করতে এসে নুনেজকে বক্সে ফাউল করেন এডেরসন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পটকিক থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।