NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে থাকছে না মদের ‘সুবিধা’


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:৪২ এএম

>
আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে থাকছে না মদের ‘সুবিধা’

বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। কয়েক মাস বাদেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে ফুটবল বিশ্বের সবচেয়ে মুখরোচক এই মহাযজ্ঞ। বিশ্বকাপকে সামনে রেখে এখন কাতারে নিজেদের বেজ ক্যাম্প বেছে নিচ্ছে আসরে অংশগ্রহণকারী ৩২ দল। অন্য দলগুলোর ন্যায় লিওনেল মেসির আর্জেন্টিনাও বেছে নিয়েছে বিশ্বকাপে নিজেদের ঘাঁটি।

বিশ্বকাপের বেশিরভাগ দল যেখানে বিলাসবহুল হোটেল-ভিলাতে ক্যাম্প করবে, সেই তুলনায় আর্জেন্টিনার ক্যাম্প হবে বেশ সাদামাটা। বিশ্বকাপ চলাকালে কাতার বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে আর্জেন্টিনা। ২০১৯ সালে এই বিশ্ববিদ্যালয়কে ক্লাব বিশ্বকাপে নিজেদের ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

 

এবারের বিশ্বকাপে শুধু আর্জেন্টিনা-ই নয়, কাতার বিশ্ববিদ্যালয়কে নিজেদের ক্যাম্প হিসেবে ব্যবহার করবে আসরের অন্যতম ফেভারিট স্পেনও। দুই দলের জন্য সেখানে থাকবে ভিন্ন দুটি ফ্লাডলাইট সমৃদ্ধ ট্রেনিং পিচ, জিম সহ অন্য সব সুযোগ-সুবিধা। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির ফুটবল ফেডারেশন নিজেদের খরচে ক্যাম্পে কিছু সংস্কার কাজ করবে, যাতে ক্যাম্পে ‘আর্জেন্টাইন আবহ’ নিশ্চিত করা যায়। নিজেদের মতো করে ক্যাম্প গড়ে নিতে পারলেও বিশ্বকাপের সময় সেখানে মদ্যপান করতে পারবেন না আর্জেন্টাইন খেলোয়াড় এবং স্টাফরা। কারণ কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে মদ নিষিদ্ধ করা হয়েছে।

 

কাতার বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা এবং স্পেনের ক্যাম্প থেকে আল থুমামা স্টেডিয়ামের দূরত্ব মাত্র ১২ মাইল। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা এবং তার পরের দিন কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্পেন।