NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেলেন হাসান


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৪, ০৬:৩৪ পিএম

তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেলেন হাসান

বিকেএসপিতে তখন সিটি ক্লাবের বিপক্ষে বোলিং করছেন, এমন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। চোটে পড়া তানজিম হাসান সাকিবের জায়গায় এই ডানহাতি পেসারকে সুযোগ দিয়েছে বিসিবি।

বিকেএসপির চার নম্বর মাঠে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছেন হাসান। জানা গেছে, এই ম্যাচ শেষ করে রাতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

 

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে থাকলেও এবার শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হারান হাসান। তবে তানজিমের চোটে আবার ফিরলেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান তানজিম। ৮.২ ওভার বল করার পর পেশির টানে মাঠ ছাড়েন।

যদিও ফিরে এসে পরে ফিল্ডিং করেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট। 

 

তৃতীয় ওয়ানডের আগে আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বল করার সময় আবার পেশিতে টান পান ডানহাতি পেসার। পরীক্ষা করে দেখা যায়, খেলার মতো অবস্থা নেই তাঁর।