NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিরের ষড়যন্ত্র বিএনপির: কাদের


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:৫৯ পিএম

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিরের ষড়যন্ত্র বিএনপির: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের ইস্যু না থাকলে বিএনপি ভারত বিরোধিতাকেই ইস্যু বানায়। ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্র করছে।

আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বাংলাদেশের ক্ষেত্রে ভারতের গুরুত্ব তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের চারপাশে প্রায় ভারত।

একপাশে কেবল মিয়ানমার। বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমাদেরই ক্ষতি করেছে সবচেয়ে বেশি। এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো।
রিজভীর চাদর পোড়ানো পাগলামি মন্তব্য করে কাদের বলেন, আওয়ামী লীগকে ভারতীয় এজেন্ট বলে সাম্প্রদায়িক আচরণ করেছে বিএনপি।
আন্দোলনে পরাজিত হয়ে, নির্বাচনে না এসে যে ভুল বিএনপি করেছে তার জন্য এসব করছে। বিএনপির রাজনীতি এখন এলোমেলো। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে যা খুশি বলছে ও করছে। বিএনপি আসলে কাকে খুশি করতে চাইছে-সেই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

 
বিএনপিকে হাঁটু ভাঙা পার্টি উল্লেখ করে কাদের আরও বলেন, বিএনপির বয়কটের ডাকে সাড়া দেবে না জনগণ। তাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয়।
 
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।