NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

ছেলের জন্মদিনে শাকিবের বাসায় বুবলী


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৪, ০৬:৫১ এএম

ছেলের জন্মদিনে শাকিবের বাসায় বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল গতকাল। আর ছেলের জন্মদিন উপলক্ষে শাকিবের গুলশানের বাসায় দেখা গেল বুবলীকে। ছেলের জন্মদিনে শাকিব খান নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন।

সামাজিক মাধ্যমে বুবলীর পোস্ট করা ছবিতে দেখা যায় এই দৃশ্য।

শুধু তাই নয়, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদীর সঙ্গে কেক কাটেন শেহজাদ। পাশে ছিলেন বুবলী। তবে শাকিব উপস্থিত ছিলেন কিনা তা এখনো জানা যায়নি। ছবিতে দেখা যায়নি তাকে।

 

ছেলে বীরের জন্মদিন আয়োজন ও পালন নিয়ে বুবলী লিখেছেন, আজকের বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত, আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যেভাবে আপনারা শেহ্জাদ কে ভালোবাসা দিয়ে আজকে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন! অসংখ্য ধন্যবাদ! এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।

অনেকেই এই ছবির নিচে শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বুবলীকে শুভকামনাও জানিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।

 

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা। আর ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। যদিও শাকিবের সিনেমা নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বুবলী।