NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ভূতুড়ে ব্যাটিংয়ের ব্যাখ্যা নেই মিরাজের কাছেও


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১১:১৩ পিএম

ভূতুড়ে ব্যাটিংয়ের ব্যাখ্যা নেই মিরাজের কাছেও

কার আগে কে ড্রেসিংরুমে ফিরেবেন, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যেন সেই প্রতিযোগিতা চললো কিছুক্ষণ। ৫১১ রান তাড়ায় ৩৭ রানে নেই ৫ উইকেট। তিন ব্যাটার তো রানের খাতা খুলতেই পারলেন না। ৪৭ রানে ৫ উইকেটে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা।

পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের হার সময়ের ব্যাপার মাত্র।

 

শেষ বিকেলে ব্যাটারদের এমন কাণ্ডজ্ঞানহীন ভূতুড়ে ব্যাটিংয়ের ব্যাখ্যা নেই মেহেদী হাসান মিরাজের কাছে, ‘এটার ব্যাখ্যা আসলে যে খেলোয়াড় খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী তখন কী চিন্তা করেছে...। আমাদের যে আউটগুলো  হয়েছে তা হতাশাজনক।

’

 

টেস্টের এখনো দুই দিন পড়ে। বাংলাদেশ জয়ের জন্য প্রয়োজন আরো ৪৬৪ রান। মমিনুল হক ৭ ও তাইজুল ইসলাম ৬ রানে আগামীকাল ব্যাটিং শুরু করবেন। দলের স্বীকৃত ব্যাটার বলতে বাকি শুধু মিরাজ।

তবু আশার সলতে নিভতে দিলেন না তিনি।

 

মিরাজ বলেন, ‘তার পরও ভালো খেলার চেষ্টা করব আমরা যারা আছি। মমিনুল ভাই রান করতে পারলে ভালো, আমি যদি ব্যাটিং করি ভালো একটা অবস্থানে যদি দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’