NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

বৈশাখকে ঘিরে আকাশচুম্বী ইলিশের বাজার


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০১:১২ এএম

বৈশাখকে ঘিরে আকাশচুম্বী ইলিশের বাজার

রাত পোহালেই সারা দেশে উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। নববর্ষের উৎসবকে ঘিরে রাজধানীসহ সারা দেশের বাজারে ইলিশের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেড়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এখন শুকনা মৌসুম।

নদীতে পানি কম থাকায় ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই দাম বেশি।  

 

রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারে এক কেজি বা এর চেয়ে বেশি ওজনের ইলিশের দাম তিন হাজার ১০০ থেকে ছয় হাজার ৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ১০ দিন আগে এক কেজি বা এর বেশি ওজনের প্রতিটি ইলিশ দুই হাজার ৬০০ থেকে পাঁচ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম দুই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকা চাচ্ছেন ব্যবসায়ীরা। ১০ দিন আগে ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ এক হাজার ৫০০ থেকে দুই হাজার ১০০ টাকায় বিক্রি হতো। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ থেকে এক হাজার ৩০০ টাকা। ১০ দিন আগে এর দাম ছিল ৬৫০ থেকে ৮৫০ টাকা।

 

কাপ্তান বাজারে মাছ কিনতে আসা আবুল হোসেন বলেন, ‘সব দোকানে ইলিশ মাছ নেই। কয়েকটি দোকোনে আছে। যে দাম চায়, তাতে আমার মতো মধ্যবিত্তের ইলিশ কেনার সাধ্য নেই। ইলিশ না কিনেই বাড়ি যাচ্ছি।’

মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন বলেন, ‘এখন নদীতে কম ইলিশ ধরা পড়ছে।

কাপ্তান বাজারে আজ ৫০ মণ ইলিশ মাছ এসেছে। অন্য সময়ে আসত দেড় শ মণ। রোজার ঈদ (ঈদুল ফিতর) ও পহেলা বৈশাখের জন্য ইলিশের চাহিদা বেশি ও সরবরাহ খুবই কম। চাহিদা বেশি থাকলে দাম একটু বেশি থাকবে। পাইকারি বাজারে এক কেজি ১০০ গ্রাম থেকে এক কেজি ৮০০ গ্রামের ওজনের ইলিশ মাছ প্রতি মণ এক লাখ ২৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ হাজার টাকায়।’