NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে ২ মে


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ১০:৩৭ এএম

চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে ২ মে

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী মে মাসের ২ তারিখ (বৃহস্পতিবার) বসবে। ওই দিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

আজ সোমবার (১৫ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহ খানেক চলতে পারে। এরপর আগামী জুন মাসে সংসদের বাজেট অধিবেশন বসবে। গত ৩০ জানুয়ারি চলতি সংসদের প্রথম অধিবেশন বসে যা ৫ মার্চ পর্যন্ত চলে।