NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ঢাকা-ইসলামাবা‌দের দ্বিপাক্ষিক সম্পর্ক নি‌য়ে আলোচনা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩২ এএম

>
ঢাকা-ইসলামাবা‌দের দ্বিপাক্ষিক সম্পর্ক নি‌য়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে বৈঠ‌ক ক‌রে‌ছেন। তারা দুই ‌দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ক নি‌য়ে আলোচনা ক‌রে‌ছেন।

বৃহস্প‌তিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মো‌মে‌নের স‌ঙ্গে হাইক‌মিশনা‌রের বৈঠ‌কের কথা জানায় ঢাকাস্থ পাকিস্তান হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে, পাকিস্তান ও বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের প্রচেষ্টার কথা পুনরায় স্মরণ করেন হাইকমিশনার। একই সঙ্গে তিনি তৎকালীন নেতৃত্বের দূরদৃষ্টি ও দূরদর্শিতার প্রতি শ্রদ্ধা জানান।

হাইক‌মিশনার ব‌লেন, ওই সময়ের নেতৃত্বের প্রচেষ্টা এবং প্রজ্ঞা দুই দেশের মধ্যেকার সমস্ত অসামান্য সমস্যাগুলোর সমাধান করেছিল। 

ভিসা সংক্রান্ত বিষয়ে হাইকমিশনার বলেন, পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তানি ভিসার সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 

বাংলাদেশ থেকেও খুব শি‌গগিরই নিষেধাজ্ঞা তু‌লে নেওয়া হ‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রেন পাকিস্তানের হাইক‌মিশনার।

বৈঠ‌কে উভয়পক্ষ দুই দে‌শের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সম্মতি প্রকাশ করেন।