NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

আইপিএল থেকে জাতীয় দলে ফিরেই ম্যাচসেরা মোস্তাফিজ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৮:৫৪ এএম

আইপিএল থেকে জাতীয় দলে ফিরেই ম্যাচসেরা মোস্তাফিজ

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মোস্তাফিজ দেশে ফেরেন ১ মে চেন্নাইয়ের ম্যাচটি খেলে। তবে তাকে হুট করেই মাঠে নামিয়ে দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সামনে বিশ্বকাপ। তাই বিশ্রামে রাখা হয় কাটার মাস্টারকে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে ছিলেন না। অবশেষে মাঠে নামলেন জাতীয় দলের হয়ে। আইপিএলের ফর্মই যেন টেনে আনলেন। মাঠে নেমেই ম্যাচসেরা হলেন বাঁহাতি এই পেসার।

 

আজ (শুক্রবার) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে এসে মাত্র ৭ রান খরচ করে নেন একটি উইকেট।

শেষ ২ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল মোটে ২১ রান। ১৯তম ওভারে মোস্তাফিজ দারুণ বোলিং না করলে হয়তো ম্যাচটা হাত থেকে ছুটে যেতো।

 

সবমিলিয়ে মোস্তাফিজকেই ম্যাচের সেরা পারফমার হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপে এই ফর্মটা ধরে রাখতে পারলেই হয়!