NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো চেন্নাই


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৪৩ এএম

রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো চেন্নাই

এই ম্যাচ হারলে প্লে-অফে ওঠা অনেকটাই কঠিন হয়ে যেতো। চেন্নাই সুপার কিংস গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পেলো দারুণ জয়। রাজস্থান রয়্যালসকে হারালো ৫ উইকেটের বড় ব্যবধানে।

এই জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই। ১২ ম্যাচে তাদের সমান ১৪ পয়েন্ট চার নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের।

 

চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ৫ উইকেটে ১৪১ রানেই আটকে যায় দলটি। রিয়ান পরাগ ৩৫ বলে ১ চার আর ৩ ছক্কায় ৪৭ রানের হার না মানা ইনিংস। ১৮ বলে ২৮ করেন ধ্রুব জুরেল।

চেন্নাইয়ের পেসার সিমারজাত সিং ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

 

জবাবে দুই ওপেনার রাচিন রাবিন্দ্র আর অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটেই রান তাড়ার ভিত পেয়ে যায় চেন্নাই। রাচিন ১৮ বলে ২৭ আর রুতুরাজ ৪১ বলে করেন ৪২ রান। এছাড়া ড্যারেল মিচেল ১৩ বলে ২২ আর শিভাম দুবে ১১ বলে ১৮ করে দলের জয়ে অবদান রাখেন।

রবিচন্দ্রন অশ্বিন ২ উইকেট নিলেও খরচ করেন ৪৫ রান।