NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বার্সার কোচ হয়ে খুশি ফ্লিক


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

বার্সার কোচ হয়ে খুশি ফ্লিক

আগে থেকেই গুঞ্জন ছিল বার্সেলোনার দায়িত্বে আসছেন হ্যান্সি ফ্লিক। জাভি দায়িত্ব ছাড়ার পর থেকেই আলোচনার ডালপালা মেলতে শুরু করে। অবশেষে বায়ার্ন মিউনিখ ও জার্মানি জাতীয় দলের সাবেক কোচ হ্যান্সি ফ্লিকের কাঁধে উঠতে যাচ্ছে বার্সেলোনার দায়িত্ব। দুই বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে  চুক্তি করেছেন ফ্লিক।

 

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। বিবৃতিতে জানানো হয়েছে,  হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। বার্সেলোনা ও কোচ হ্যান্সি ফ্লিকের যৌথ সম্মতিতে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। 

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা নতুন কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ফ্লিক।

সাথে ছিলেন সহ-সভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকো।

 

কোচ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফ্লিক বলেন, ‘মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকে তার (লাপোর্তো ) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, । বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।