NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ডি মারিয়ার গোলে ইকুয়েডরকে হারালো আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৬ পিএম

ডি মারিয়ার গোলে ইকুয়েডরকে হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপের পর অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলো আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নামার আগে ইকুয়েডরের বিপক্ষে এক প্রীতি ম্যচে ১-০ গোলে জিতলো আলবিসেলেস্তারা।

ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি খেলবেন এটা আগের দিনই নিশ্চিত করেছিলেন কোচ স্কালোনি। তবে কতক্ষণ খেলাবেন তা বলেননি৷ তাই শঙ্কা থেকেই গিয়েছিল মূল একাদশে খেলবেন কিনা। সেই শঙ্কা থেকেই মূল একাদশের বাইরে মেসিকে রাখা হয়। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নামেন এই জাদুকর।

 

ম্যাচের শুরু থেকেই বল দখলের চেষ্টা করতে থাকে আর্জেন্টিনা। তবে ইকুয়েডরের শক্তি সমর্থের কারণে পেরে উঠছিল না। দুদলই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে৷

খেলা যখন প্রথমার্ধের শেষ দিকে তখনই গোল করেন অভিজ্ঞ ডি মারিয়া। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

 

বিরতি থেকে ফিরে বদলি হিসেবে খেলতে নামেন মেসি। দলের ব্যবধান বাড়ানোর চেষ্টাও করেন কিন্তু ইকুয়েডরের রক্ষণ দূর্গ ভাঙতে পারেননি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।