NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

অস্ট্রিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় ফ্রান্সের


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৩:৩৬ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় ফ্রান্সের

ইউরো কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। ডুসেলডর্ফ অ্যারেনায় (১৭ জুন) দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ তে জয় ফরাশিদের।

 

কাতার বিশ্বকাপের ফাইনালিস্টরা এদিন মাঠে নেমেছিল র‍্যাংকিংয়ে ২৫ নাম্বারে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে। তবে ফ্রান্সের সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে অস্ট্রিয়া।

কঠিন লড়াইয়ে একবার বল এই প্রান্তে তো পরক্ষণেই অন্যপ্রান্তে। তবে শেষমেশ ভাগ্যের কাছেই হেরে গেছে অস্ট্রিয়ানরা। ৩৮ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে ১-০ গোলের জয় পায় ফ্রান্স।

 

এমবাপ্পের ক্রস শট ঠেকাতে গিয়ে ভুলক্রমে নিজেদের জালে বল জড়িয়ে দেন অস্ট্রিয়ার ডিফেন্ডার।

ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

 

 

জয়ের দিনে মারাত্মকভাবে আহত হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮৬ মিনিটে অস্ট্রিয়ার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফেটে রক্ত বের হলেও মাঠেই থেকে যান এমবাপ্পে।

 

পরে ৯০ মিনিটের মাথায় তাকে তুলে অলিভিয়ের জিরুকে নামান কোচ দিদিয়ের দেশম।