NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

স্পেনকে হারিয়ে ইউরোতে টিকে থাকবে জার্মানি- হোসেলুর কথার জবাবে ক্রুস


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৭:২২ এএম

স্পেনকে হারিয়ে ইউরোতে টিকে থাকবে জার্মানি- হোসেলুর কথার জবাবে ক্রুস

আশা করব, এটি টনির শেষ ম্যাচ হবে, শুক্রবারই তিনি অবসর নিয়ে ফেলবেন। এইভাবে টনি ক্রুসকে হুমকি দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে ক্রুসের সতীর্থ স্পেনের হোসেলু। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে যাওয়া ক্রুসকে শুক্রবারই বিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। এবার হোসেলুর জবাব দিলেন ক্রুস, জানালেন স্পেনকে হারিয়ে ইউরোতে টিকে থাকবে তাদের দল জার্মানি।

 

শুক্রবার ইউরোয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। এই ম্যাচ ঘিরে চলছে কথার লড়াই। তাতে মেতেছেন রিয়াল মাদ্রিদের দুই সতীর্থ হোসেলু আর ক্রুস।

হোসেলুর এই মন্তব্যের প্রেক্ষিতে ক্রুস জানান, স্পেনকে হারিয়ে বরং টিকে থাকবেন তারাই,  ‘আমরাই আরও বেশি সময় টুর্নামেন্টে টিকে থাকব।

আমার মনে হয় না এই ম্যাচটি আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে।’ 

 

২০২১ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন ক্রুস। তবে কোচ নাগলসম্যানের অনুরোধে আবার ফিরে আসেন ফিরে আসেন জাতীয় দলে। এবার ইউরো দিয়েই পেশাদার ফুটবলের ইতি টানবেন তিনি।