NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo
যেভাবে বুঝবেন

বাঁ হাত ও কাঁধে ব্যথা মানেই হৃদরোগ!

যেভাবে বুঝবেন


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:৪৪ পিএম

বাঁ হাত ও কাঁধে ব্যথা মানেই হৃদরোগ!

বাঁ হাত ও কাঁধে ব্যথা হওয়া ভালো লক্ষণ নয়। এই ধরনের ব্যথায় প্রথমেই মাথায় আসে হৃদরোগের কথা। কিন্তু শুধু হৃদরোগ নয়, বিশেষজ্ঞরা বলছেন, একাধিক কারণে ব্যথা হতে পারে বাঁ হাত ও কাঁধে।

অ্যানজিনা

অক্সিজেনের অভাবে এই সমস্যা দেখা দেয়। হৃদযন্ত্রে অক্সিজেন কম পৌঁছালে ব্যথা হয় দেহের বাম দিকে। দীর্ঘস্থায়ী ও আকস্মিক দু’রকমই হতে পারে এই রোগ। বিশেষজ্ঞদের মতে, আকস্মিক অ্যানজিনা বেশ বিপজ্জনক হতে পারে।

হাড় ও পেশির সমস্যা

বিজ্ঞানের ভাষায় একে বলে ‘স্কেলিট মাসকুলার ইনজুরি’। এই ধরনের ব্যথা সাধারণত একটি ছোট্ট অংশে সীমাবদ্ধ থাকে। খেলাধুলো করার সময় আচমকা পেশি ও টেন্ডনে টান লাগলে এই ধরনের ব্যথা হতে পারে। কখনো কখনো ভুল ভঙ্গিমায় শুয়ে থাকলেও এই সমস্যা হয়।

সংক্রমণ

কখনো বিশেষ কিছু জীবাণুর সংক্রমণের ফলেও বাঁ হাতে ব্যথা হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, হার্পিস ভাইরাসের আক্রমণে এই ধরনের ব্যথা হতে পারে।