NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শীর্ষ পাঁচে আলকারাজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শীর্ষ পাঁচে আলকারাজ

স্পোর্টস ডেস্ক: ২০০৫ সালে রাফায়েল নাদালের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এটিপি বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচ জনের মধ্যে নাম লিখিয়েছেন স্প্যানিশ টিন এজার কার্লোস আলকারাজ।

হামবুর্গ ওপেনে রানার্স-আপ হয়ে আলকারাজ ৩০০ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন। 

ঠিক এক বছর আগে উমাগে ট্যুর পর্যায়ে সর্বপ্রথম শিরোপা জয়ের পর থেকে এ পর্যন্ত যে ২৫০ পয়েন্ট হারিয়েছিলেন তার থেকে ৫০ পয়েন্ট বেশী অর্জন করে শীর্ষ পাঁচে উঠে এসেছেন আলকারাজ। হামবুর্গে শিরোপা জিততে পারলে তিনি চার নম্বরে উঠে আসতেন।

হামবুর্গে আলকারাজকে পরাজিত করে শিরোপা জেতার কৃতিত্ব দেখান ২০ বছর বয়সী ইতালিয়ান তরুন লোরেঞ্জো মুসেত্তি। ক্যারিয়ারে ট্যুর পর্যায়ে প্রথম এই শিরোপা জয়ের পর মুসেত্তি ৩১ ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ৩১ নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। 

২০০০ সালের পর র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা সর্বকনিষ্ঠ পাঁচ খেলোয়াড়ের তালিকা :

               নাম                                    র‍্যাংক           তারিখ                       বয়স
রাফায়েল নাদাল (স্পেন)                       ৫         ৯ মে, ২০০৫             ১৮ বছর ১১ মাস ৬ দিন
কার্লোস আলকারাজ (স্পেন)                  ৫        ২৫ জুলাই, ২০২২        ১৯ বছর ২ মাস ২০ দিন
নোভাক জকোভিচ (সার্বিয়া)                   ৫        ৩০ এপ্রিল, ২০০৭       ১৯ বছর ১১ মস ৮ দিন
লেটন হিউয়েট (অস্ট্রেলিয়া)                     ৫        ২৫ জুন, ২০০১           ২০ বছর ৪ মাস ১ দিন
আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)            ৪        ১১ সেপ্টেম্বর, ২০০৭    ২০ বছর ৪ মাস ২২ দিন