NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আন্তঃজেলা মোটরসাইকেল চলাচল বন্ধের পক্ষে টাস্কফোর্স


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৫ এএম

>
আন্তঃজেলা মোটরসাইকেল চলাচল বন্ধের পক্ষে টাস্কফোর্স

দুর্ঘটনা প্রতিরোধে আন্তঃজেলা মোটরসাইকেল চলাচল সব সময় বন্ধ রাখার পক্ষে মত দিয়েছে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্স। টাস্কফোর্সের সদস্য ও শ্রমিক নেতা শাজাহান খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শাজাহান খান বলেন, মোটরসাইকেল নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, দূরপাল্লায়, আন্তঃজেলায় রাইডশেয়ারিং হবে না। আজকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। ৪০ শতাংশ দুর্ঘটনা হয় মোটরসাইকেলে। সুতরাং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি। 

 

ঈদের সময় কিছুদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত কি আবার বাস্তবায়ন করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা এটাকে বাস্তবায়নের জন্য বলেছি। 

তবে এখনও স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়নি বলেও জানান টাস্কফোর্সের সদস্য ও শ্রমিক নেতা শাজাহান খান। 

বাস মালিকদের ষড়যন্ত্রে মোটরসাইকেল নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছু নয়।