NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

‘এ’ দলের ড্র, জাকেরের ১৭২


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৭ পিএম

‘এ’ দলের ড্র, জাকেরের ১৭২

দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে বৃষ্টির দাপটে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিও অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পরের ম্যাচে তো দুই দিন কোনো বলই মাঠে গড়ায়নি।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল।

আজ চতুর্থ ও শেষ দিনে আরো ৫৮ রান যোগ করে ৯ উইকেটে ৪০৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। গতকাল ক্যারিয়ারসেরা ১৩৬ রান করা জাকের আলী আজ আরো ৩৬ রান যোগ করেন। লেগ স্পিনার আবরার আহমেদের বলে বোল্ড হয়ে থামেন ১৭২ রানে। 

 

দুর্দান্ত এই ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতা জাকের ম্যাচ শেষে বলেন, ‘চেষ্টা ছিল দলের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করার।

সে অনুযায়ী খেলতে পেরেছি। আমি আমার প্রক্রিয়া ধরে রেখেছিলাম।’

 

ব্যাটারদের দাপটের পর বোলাররা ভালো শুরু পেয়েছিলেন। ইমামুল হককে রানের খাতা খুলতে দেননি তাসকিন আহমেদ।

তবে পরে আলী জারিয়াব (১১৭) ও শাহরুন সিরাজ (৫৩*) প্রতিরোধ গড়েন। ৪ উইকেটে ২৮১ তোলে পাকিস্তান শাহিনস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তাসকিনের পাশাপাশি রুয়েল মিয়া ও তানজিম হাসান একটি করে উইকেট পেয়েছেন।