NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

যুক্তরাজ্য গেলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:১৮ পিএম

যুক্তরাজ্য গেলেন স্পিকার

ঢাকা: পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে স্পিকার ঢাকা ত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ।

তিনি জানান, সফর শেষে স্পিকারের আগামী ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, সফরকালে স্পিকার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।

যুক্তরাজ্য সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন উইমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সঙ্গে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের লক্ষ্যে ৬ আগস্ট স্পিকার নিউ ইয়র্কের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবেন বলে জানা গেছে।