NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

মার খাননি ‘টাইগা্র রবি’!


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২২ এএম

মার খাননি ‘টাইগা্র রবি’!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ইসলাম রবি নামে বাংলাদেশ দলের এক সমর্থক। নাজমুল হোসেন, মুশফিকুর রহিমদের খেলা গ্যালারিতে বসে দেখতে  ভারতের কানপুরে অবস্থান করছেন তিনি। গতকাল সেখানে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্থানীয় সমর্থকদের হাতে পিটুনির শিকার হয়েছেন বলে প্রথমে অভিযোগ করেন ‘টাইগার রবি’ নামে পরিচিত এই দর্শক। তবে সেই অভিযোগ  যেমন উড়িয়ে দিয়েছেন কানপুরের এসিপি অভিষেক পান্ডে, তেমনি রবিও জানিয়েছেন, তিনি আসলে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন।

 

টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির মধ্যে ভারতের কিছু সমর্থক যেচেপড়ে শুরুতে কথা কাটাকাটি এবং পরে পেছন থেকে কোমরে ঘুষি দেন বলে অভিযোগ করেন রবি। তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এমন কোনো অভিযোগের সত্যতা পায়নি কানপুর পুলিশ। পরে এক ভিডিও বার্তায় এসিপি অভিষেক বলেন, ‘সে শরীরে  পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ ও মেডিক্যাল সাপোর্ট টিম তাঁকে জরুরি ভিত্তিতে সহায়তা করেছে।

তাঁর অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাঁকে মারধর করেনি।’

 

পরে আরেক ভিডিওতে দেখা যায়, রবি নিজেও শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেছেন, ‘আমার শরীর খারাপ হওয়ায় পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি ভালো আছি।