NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নতুনদের নিয়ে ভারতের টি-টোয়েন্টি দল


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৮ পিএম

নতুনদের নিয়ে ভারতের টি-টোয়েন্টি দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। প্রথমবার দলে ডাক পাওয়া মায়াঙ্ক যাদব, নীতিশ কুমার, জিতেশ শর্মার মতো তুলনামূলক নতুন মুখের ছড়াছড়িই বেশি স্কোয়াডে। তিন বছর পর দলে ফিরেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।

বিশ্রামে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ, শুবমান গিল, অক্ষর প্যাটেলদের মতো টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্যদের।

গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচের পর হায়দরাবাদে ১২ অক্টোবর শেষ টি-টোয়েন্টি।

 

 

ভারতের টি-টোয়েন্টি দল :

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিঞ্চয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হারশিত রানা ও মায়াঙ্ক যাদব।