NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ফুটসাল বিশ্বকাপ ,স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৮:৫৫ এএম

ফুটসাল বিশ্বকাপ ,স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়াপ্রেমীদের জন্য স্বপ্নের এক ম্যাচ। আগামী রবিবার ফিফা ফুটসালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এতে করে ফিফার কোনো টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

ফুটবল বিশ্বকাপের ফাইনালে দুই লাতিন আমেরিকার কখনো দেখা না হলেও ফুটসাল তাদের মিলিয়ে দিয়েছে।

উজবেকিস্তানে হওয়া ফিফা ফুটসালের দশম আসরে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। ফুটবলের মতোই এ খেলাতেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে হারায় ৩-২ ব্যবধানে। দীর্ঘ ১২ বছর পর তারা ফাইনালে উঠেছে।

 

আর গতকাল ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ব্রাজিলের মতোই সমান ৩-২ ব্যবধানে গতকাল ফ্রান্সের বিপক্ষে জয় লাভ করে ২০১৬ সালের ফুটসাল চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে আলবিসেলেস্তারা। সর্বশেষ ফাইনালে পর্তুগালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা।

 

ফাইনাল নিয়ে রোমাঞ্চিত দুই দলের খেলোয়াড়রা।

দুই দলের ফাইনাল ম্যাচ আগে থেকেই ফুটসাল ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন বলে মনে করেন ব্রাজিলের উইঙ্গার। তিনি বলেছেন, ‘এটা এমন এক ম্যাচ এবং ডার্বি, যেখানে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এর চেয়ে আর বড় ম্যাচ নেই। আমার মনে হয়, ফুটসাল ঈশ্বর ফাইনালটি আগেই ঠিক করে রেখেছেন। আর ফাইনালটা হওয়াই উচিত।
’

 

অন্যদিকে ফুটসাল ইতিহাসের সেরা ম্যাচ বলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক নিকো সারমিয়েন্টো। তিনি বলেছেন, ‘ফুটসালের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ, আমার মনে এতে কোনো সন্দেহ নেই। আমার মতে, ব্রাজিল এবং আর্জেন্টিনায় জন্ম এমন সব মানুষের জন্য স্বপ্নের ম্যাচ। এমনকি পুরো বিশ্বের জন্যও। আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় ডার্বি সবাই দেখতে উন্মুখ থাকে।’