NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সমতায় ফেরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০৯:৪৫ পিএম

সমতায় ফেরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে একটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালের সেই জয়টি বাংলাদেশ পেয়েছে দিল্লিতে। আজ সেই মাঠেই আরেকটি জয়ের লক্ষ্যে নামবেন নাজমুল হোসেন শান্তরা।

সংক্ষিপ্ত সংস্করণে প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় জয় পাবে কিনা তা সময় হলে জানা যাবে।

তবে ম্যাচ খেলতে নামার আগে একটা জায়গায় জিতেছেন শান্ত। আর তা হচ্ছে টস। ভাগ্যের এই খেলায় জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

 

সিরিজের প্রথমটিতে হেরে যাওয়া বাংলাদেশের লক্ষ্য আজ সমতায় ফেরা।

সঙ্গে মাহমুদ উল্লাহ রিয়াদকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার উপলক্ষ্য পাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তাই সতীর্থকে সিরিজ জয়ে বিদায় দিতে চাইলে আজ ম্যাচ জিততেই হবে লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের।

 

একাদশে আজ এক পরিবর্তন এনেছে বাংলাদেশ।

বাঁহাতি পেসার শরীফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিক ভারত।  

 

বাংলাদেশ একাদশ-

পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ভারতের একাদশ-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিংকু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, আর্শদ্বীপ সিং।