NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১২:২৭ এএম

বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের

এত দিন ২৭৮ রান নিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড ছিল আফগানদের। আজ ২৯৭ রান তোলে টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করল ভারত।

স্যামসনের সেঞ্চুরি ও সূর্যকুমারের ৭৫ রানের পর শেষদিকে হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে সূর্যকুমার যাদবের দল।

 

 

ভারত শুরু থেকেই ছড়াও হয় বাংলাদেশি বোলারদের ওপর। তৃতীয় ওভারের প্রথম বলে অভিষেক শর্মাকে হারালেও ভারতের রানের গতি থামেনি। বড় সংগ্রহের পথে ১১ চার ও ৮ ছক্কায় ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। এর মধ্যে রিশাদের এক ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকান তিনি।

৭৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। ৮ চার চার ৫ ছক্কায় তার ইনিংসটি সাজান। 

 

শেষ দিকে রিয়ান পরাগের ১৩ বলে ৩৪ ও হার্দিক পাান্ডিয়ার ৪৭ রানের কল্যানে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে ভারত। শেষ বলে রিংকু সিং ছক্কা মেরে ভারতের রান চূড়ায় নিয়ে যায়।

বাংলাদেশি বোলাদের মধ্যে রান খরচায় ফিফটি হাঁকিয়েছেন তিনজন। তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট করে নিয়েছে তাসকিন, মুস্তাফিজ ও রিয়াদ।