NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫০ পিএম

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের প্রতিপক্ষ পেয়ে গেছে বাংলাদেশ। ২৭ অক্টোবর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে পিটার বাটলারের দল মুখোমুখি হবে ভুটানের। অন্য সেমিতে লড়বে স্বাগতিক নেপাল ও ভারত।

পাকিস্তানের সঙ্গে ড্রয়ের পর ভারতকে ৩-১ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিতে নাম লেখায় বাংলাদেশ।

বর্তমান চ্যাম্পিয়নদের পেছনে থেকে শেষ চারে পৌঁছায় ভারত। অন্য গ্রুপে শেষ রাউন্ডে নিশ্চিত হয়েছে দুই সেমিফাইনালিস্ট। 

 

আজ দশরথ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দেয় ভুটান। তাতে তিন ম্যাচে সাত পয়েন্ট হয় তাদের৷ গোল ব্যবধান হয় ১৬।

গ্রুপসেরা হতে স্বাগতিক নেপালকে তাই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হতো অন্তত ৬-০ গোলে। সাবিত্রা ভাণ্ডারিরা সেটাই করেছে। ছয় গোলে জিতেই সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়ে সেমিতে পা রাখল তারা।

 


 

গত আসরের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ।

সেবার ৮-০ গোলে জিতেছিলেন সাবিনা। এবার অবশ্য ভুটান কঠিন পরীক্ষা নিতে পারে বাংলাদেশের। গ্রুপের তিন ম্যাচে তারা গোল করেছে ১৭টি, হজম করেছে মাত্র একটিতে। তাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেরই আশা করা হচ্ছে।