NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে আল নাসরের বিদায়


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:২০ এএম

রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে আল নাসরের বিদায়

দ্বিতীয়ার্থের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি থেকে সমতায় ফেরাতে ব্যর্থ হয় ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল মিসের কারণে আল-তাউয়ুনের কাছে ম্যাচটি হেরে যায় আল নাসর। 

মঙ্গলবার রাতে সৌদি আরবের কিংস কাপের শেষ ষোলোতে  ১-০ গোলে হেরেছে আল নাসর।

জিতে আল-তাউয়ুন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।

 

ম্যাচের ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল আল নাসর। তবে রোনালদো গোল করতে ব্যর্থ হন।

সৌদি ক্লাবটিতে এটি রোনালদোর প্রথম গোল মিস। এর আগে ১৮টি পেনাল্টিতেই গোল  করেন এই পর্তুগিজ। 

 

আল নাসরের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল। আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে নেইমারের দল।