NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

টি-টোয়েন্টি হেরে ওয়ানডেতে দেখে নেওয়ার হুংকার মোসাদ্দেকের


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৬:৫৩ এএম

>
টি-টোয়েন্টি হেরে ওয়ানডেতে দেখে নেওয়ার হুংকার মোসাদ্দেকের

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে মাত্র ১টি জয়, জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগ পর্যন্ত এই ছিল বাংলাদেশ দলের টি-টোয়েন্টির ফর্ম।

জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি ওভারের ফরম্যাটের শুরুটাও হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাড়ানোর বার্তাও দিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচেই সেই সুরটা কেটে গেছে সফরকারীদের। অঘোষিত ফাইনালে ১৫৭ রান তাড়া করতে নেমে হেরেছে ১০ রানে। এতে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারও সঙ্গী হয়েছে দলের।

শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ দল হেরেছে ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে। আগে বল হাতে নিয়ে জিম্বাবুয়েকে ১৪ ওভার পর্যন্ত বেঁধে রেখেছিল বাংলাদেশ দল। তবে ১৫তম ওভারেই যেন সব সম্ভাবনা জলে ভাসালেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার এক ওভারে ৫টি ছয় আর ১ চারে রেকর্ড ৩৪ রান তুলে নেন রায়ান বার্ল। এর আগে এক ওভারে এতো রান খরচের রেকর্ড নেই কোনো বাংলাদেশি বোলারারের।

 

ম্যাচ শেষে নাসুমের সেই ওভারকেই কাঠগড়ায় তুললেন মোসাদ্দেক, ‘প্রথম ১৪ ওভারে আমরাই দাপট দেখাচ্ছিলাম কিন্তু ওই ওভারই (নাসুমের ১৫তম ওভার) খেলাটা বদলে দিল।’

নাসুমের সেই ওভারের পরও অবশ্য বাংলাদেশের লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই। তবে পাওয়ারপ্লেতেই তিন উইকেট খুইয়ে কাজটা কঠিন করে বসেছিল বাংলাদেশি ব্যাটিং লাইনআপ। ফলে এই হারের দায় কিছুটা ব্যাটসম্যানদেরও আছে বলে মনে করছেন মোসাদ্দেক, ‘টি-টোয়েন্টিতে আপনি যদি শুরুতে উইকেট হারান তাহলে রান তাড়া করাটা কঠিন কাজ। আফিফ বেশ চেষ্টা করেছে।’

 

নাসুমের সেই ওভার হোক, কিংবা ব্যাটসম্যানদের ব্যর্থতা, সবকিছুর মিশেলেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। ফলে হারের বিষাদকে সঙ্গী করেই সফরকারীদের নামতে হবে ওয়ানডে সিরিজে। আগামী ৫ আগস্ট সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।