NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা ক্যারিবিয়ানদের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:২২ এএম

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা ক্যারিবিয়ানদের

কয়েক ঘণ্টার ব্যবধানে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। নাজমুল হোসেন শান্ত চোটে থাকায় বিকেলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। তিন ম্যাচ সিরিজে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা। হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর পরিবর্তে দলে নিয়েছে জাস্টিন গ্রিভস ও আমির জাঙ্গু। উইকেটরক্ষক ব্যাটার আমির এখন পর্যন্ত কোনো ম্যাচই খেলেননি ক্যারিবিয়ানদের হয়ে। এ ছাড়া তাদের তারকা খেলোয়াড়ই জায়গা পাওয়ায় পূর্ণশক্তির দলই দিয়েছে তারা।

 

সুপার৫০ তে দুর্দান্ত খেলার পুরস্কারই পেয়েছেন আমির। ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করেছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৮ ডিসেম্বর। সব ম্যাচ সেইন্ট কিটসে।

 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল-

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেমরন রাদারফোর্ড, জেডন সিলস ও রোমারিও শেফার্ড