NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ফুটবলকে বিদায় জানালেন পর্তুগালের উইঙ্গার


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:২৯ এএম

ফুটবলকে বিদায় জানালেন পর্তুগালের উইঙ্গার

ম্যানচেস্টার ইউনাইটেডে যখন যোগ দিলেন নানি তখন তারকার অভাব ছিল না স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে। তবে ঠিকই ক্রিস্টিয়ানো রোনালদো-ওয়েইন রুনি-কার্লোস তেভেজদের ভিড়ে নিজের জায়গা পাকাপোক্ত করেন পর্তুগালের সাবেক উইঙ্গার।

সাবেক বলার কারণ আজ সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়েছেন নানি। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।

৩৮ বছর বয়সে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তের বিষয়ে তিনি জানিয়েছেন, অবসর নেওয়ার এটাই সঠিক সময়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নানি বলেছেন, ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। অবিশ্বাস্য এক যাত্রা ছিল।

ক্যারিয়ারের উত্থান-পতনে যারা আমাকে সহায়তা ও সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার আমাকে অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। সময় হয়েছে জীবনে নতুন অধ্যায় যোগ করার। নতুন লক্ষ্যে এবং স্বপ্নে মনোযোগ দিতে চাই।
শিগরিই দেখা হবে।’

 

২০০৫ সালে স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন নানি। স্বদেশি ক্লাবের হয়ে দুই মৌসুম খেলার পর বিশ্বের অন্যতম সেরা কোচ ফার্গুসনের ডাকে ম্যানইউতে যোগ দেন ২০০৭ সালে। প্রিমিয়ার লিগে এসে ক্লাবটির তারকাদের ভিড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দলটির হয়ে প্রথম মৌসুমে জেতেন চ্যাম্পিয়নস লিগ।

সঙ্গে ৮ বছরের ক্যারিয়ারে জেতেন প্রিমিয়ার লিগও। নামের পাশে আছে ক্লাব বিশ্বকাপও। সব মিলিয়ে ক্লাবটির হয়ে ২৩০ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি।

 

দীর্ঘ ক্যারিয়ারে স্পোর্টিং সিপি-ম্যানইউ ছাড়াও খেলেছেন ফেনারবাচ, ভ্যালেন্সিয়াসহ দেশ-বিদেশের আরো বেশ কিছু ক্লাবে। পর্তুগালের হয়ে ২০০৬ সালে অভিষেক হয় নানির। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচ খেলে করেছেন ২৪ গোল। রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ ট্রফি।