NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আকিলের প্রথমের দিনে সুসংবাদ পেয়েছেন মেহেদী-হাসানও


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৭ পিএম

আকিলের প্রথমের দিনে সুসংবাদ পেয়েছেন মেহেদী-হাসানও

দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশকে সিরিজ জয়ের গোড়াপত্তন এনে দিয়েছেন শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে সিরিজে এগিয়ে দেন তিনি।

আজ সিরিজ জয়ের ম্যাচেও ২০ রানে ২ উইকেট নিয়ে অবদান রেখেছেন মেহেদী।

তবে প্রথম ম্যাচের ক্যারিয়ারসেরা বোলিংয়ের জন্য আজ আইসিসির কাছ থেকে সুসংবাদ পেয়েছেন অফস্পিনার। ১৩ রানে ৪ উইকেট নেওয়ায় বোলারদের র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে তাঁর। ৫৯০ রেটিং পয়েন্টে ২৩ নম্বরে আছেন তিনি। দুর্দান্ত বোলিংয়ের জন্য প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মেহেদী।

 

মেহেদীর সঙ্গে উন্নতি হয়েছে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের। ১৮ রানে ২ উইকেট নিয়ে ৩৮ ধাপ এগিয়েছেন হাসান। এক ধাপ অবনতি হওয়া দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার সঙ্গে ৪৭ নম্বরে আছেন বাংলাদেশি পেসার। অন্যদিকে হাসানের মতোই ২ উইকেট নেওয়া তাসকিনের উন্নতি হয়েছে ৩ ধাপ।

বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে থাকা পেসার বর্তমানে ১৮ নম্বরে আছেন। তবে ২ ধাপ অবনতি হয়েছে এই সিরিজে না খেলা মুস্তাফিজুর রহমানের (১৯ নম্বর)। পাঁচ ধাপ পিছিয়েছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামও (৭৫)।

 

মেহেদী-হাসানদের উন্নতির দিনে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে প্রথমবার শীর্ষে উঠেছেন আকিল হোসেন। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট নিয়ে চূড়ায় এখন বাঁহাতি স্পিনার।

তিন ধাপ উন্নতি করে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদকে। আদিলের পরেই আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩ নম্বর) ও অ্যাডাম জাম্পা ( ৪ নম্বর)।

 

অন্যদিকে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান ফিরে পেয়েছেন জো রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসে ৩২ ও ৫৪ রানের ইনিংস খেলে সতীর্থ হ্যারি ব্রুককে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের ব্যাটার। ৮৯৫ রেটিং নিয়ে শীর্ষে থাকা রুটের বিপরীতে ৮৭৬ রেটিং নিয়ে দুইয়ে আছেন হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসে ০ ও ১ রান করা ব্রুক। টেস্ট বোলারদের শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন নেই। ৮৯০ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।