NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

৭ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ম্যানইউকে হারিয়ে সেমিতে টটেনহ্যাম


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৫ পিএম

৭ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ম্যানইউকে হারিয়ে সেমিতে টটেনহ্যাম

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত কামব্যাক, আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল টটেনহ্যাম হটস্পারের। তবে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে টটেনহ্যামই।

বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের মাঠে ৪-৩ গোলে হারিয়ে কারাবাও কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে আঞ্জে পোস্তেকুগলোর দল।

 

দুদিন আগেই পোস্তেকুগলো বলেছিলেন, ফুটবল দলের কোচের চাকরি কোনো একটা দেশের প্রধানমন্ত্রীর চাকরির চেয়েও কঠিন। প্রতি সপ্তাহেই কঠিন নির্বাচনের মুখে পড়তে হয় তাদের, মানসিক চাপ বোঝাতে গিয়ে এমন যুক্তিই দিয়েছিলেন তিনি।

তার মাথার সেই চাপ যেন তুঙ্গে উঠে গিয়েছিল বৃহস্পতিবার কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে। ডমিনিক সোলাঙ্কির জোড়া আর দেজান কুলুসেসকির এক গোলে ম্যাচের ৫৪ মিনিট পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল টটেনহ্যাম।

 

এই ম্যাচ জিততেই এরপর কালঘাম ছুটে গেলো স্পারদের। ৭ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের বদলি জসুয়া জির্কজি আর আমাদ দিয়ালো।

ম্যাচের যখন ২০ মিনিট বাকি তখন স্কোরবোর্ডের অবস্থা ৩-২। সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল ম্যানইউ। কিন্তু ৮৮ মিনিটে সন হিউয়েন-মিং কর্নার থেকে দুর্দান্ত এক গোলে বোকা বানান ইউনাইটেড গোলরক্ষক আলটে বায়েনডিরকে।

 

ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জনি ইভান্স গোল করে আবারও আশা জাগিয়েছিলেন ইউনাইটেডের। কিন্তু শেষ পর্যন্ত ৪-৩ গোলে টটেনহ্যামের জয়েই শেষ হয় রুদ্ধশ্বাস লড়াইটি।