NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৬ এএম

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!

পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধান। তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো' জানিয়েছে, এরই মধ্যে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের মধ্যে পাকিস্তানে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, দ্বিতীয়টি পরের দিন। ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত সেমিফাইনালে পৌঁছে, তাহলে সেই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হবে। তবে ভারত না পৌঁছালে, ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারত সেখানে পৌঁছালে সেটিও আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।

 

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপিং

গ্রুপ এ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড
গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

 

নকআউট পর্ব
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ (রিজার্ভ ডে নেই)
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ (রিজার্ভ ডে আছে)
ফাইনাল: ৯ মার্চ, লাহোর (রিজার্ভ ডে আছে)