NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

৩ দল নিয়ে মেয়েদের বিপিএল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৪৪ এএম

৩ দল নিয়ে মেয়েদের বিপিএল

ছেলেদের মতোই মেয়েদের বিপিএল আয়োজন করার কথা অনেক দিন ধরে বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেটার চূড়ান্ত রূপ দিতে প্রস্তুত বিসিবি। ছেলেদের বিপিএল শেষেই ৩ দল নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এসে ফাহিম বলেছেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিলো নারীদের ক্রিকেটকে আর কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সেই বিষয়টা মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কিনা সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিলো এবং আজ সিদ্ধান্ত হয়েছে যে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করবো।’

 

মেয়েদের প্রথম বিপিএল তিন দলের হবে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবির পরিচালক বলেছেন, ‘তিনটি দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। আর সেটা এই বিপিএল শেষ হবার পরপরই আয়োজন করা হবে।

আট থেকে নয়দিনের মধ্যে এই টুর্নামেন্ট শেষ করা হবে। ইতিমধ্যে আমরা বেশ কিছু ফ্র‍্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এটা আমরা শুরু করতে চাই। আমরা দেখতে চাই নারীদের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট কতটুকু ইফেক্ট ফেলবে।
আমরা আশা করছি নারী ক্রিকেটকে এই টুর্নামেন্ট আরেক লেভেল উন্নত করবে।’

 

চার দল নিয়ে করার ইচ্ছা থাকলেও ভালো মানের ক্রিকেটারের অভাবের কারণেই দল কমিয়েছেন বলে জানিয়েছেন ফাহিম। তিনি বলেছেন, ‘একটা মান সম্মত টুর্নামেন্ট করার জন্য যেই মানের খেলোয়াড় প্রয়োজন সেটা বেশি দল হলে হয়তো পাওয়া সম্ভব হবে না। আমরা প্রথমে চিন্তা করেছিলাম চারটা দল নিয়ে করা যায় কিনা। সেক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে।

আমরা মনে করেছি তিনটা দল নিয়ে আয়োজন করলে খুব প্রতিযোগিতা পূর্ণ একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব এবং এর থেকে খুব ভালো ফলাফল আসবে।’