NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বায়ার্নকে হারিয়ে ফেইনুর্ডের চমক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ এএম

বায়ার্নকে হারিয়ে ফেইনুর্ডের চমক

শক্তিমত্তা ও পরিসংখ্যানের দিক থেকে বায়ার্ন মিউনিখই ছিল এগিয়ে। তবে ফুটবল পরিসংখ্যানের ধার ধারে না। ১২০ মিটার দৈর্ঘ্য ও ৮০ মিটার প্রস্থের পিচে যেকোনো কিছুই হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার বায়ার্নের সঙ্গে সেটাই হয়েছে। নেদারল্যান্ডসের ক্লাব ফেইনর্ড রটারডামের কাছে ৩-০ গোলে হেরে গেছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

ফেইনর্ডের কাছে হেরে সরাসরি শেষ ষোলোতে পৌঁছানোর রাস্তাটা কঠিন করে ফেলেছে বায়ার্ন। তবে প্লে-অফে (৯তম থেকে ২৪তম দলের মধ্যে থাকা) খেলা নিশ্চিত। গ্রুপপর্বের বাকি এক ম্যাচের পর বলা যাবে, বায়ার্ন সরাসরি শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে কি না।

 

বায়ার্নকে হারিয়ে সেরা ৮ দলে (যারা সরাসরি শেষ ষোলোতে যাবে) থাকার সম্ভাবনা তৈরি করেছে ফেইনর্ড। এক ম্যাচ হাতে রেখে পয়েন্ট টেবিলে বায়ার্নকে পেছনে ফেলেছে তারা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম অবস্থানে আছে ডাচ ক্লাবটি। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে বায়ার্ন।

ঘরের মাঠে ফেইনর্ডের হয়ে জোড়া গোল করেন সান্তিয়াগো গিমেনেজ। ম্যাচের ২১ ও বিরতির আগ মুহূর্তে (৪৫+৯ মিনিটে পেনাল্টি থেকে) গোল করেন এই ম্যাক্সিকান তারকা।

 

স্বাগতিকদের হয়ে শেষ গোলটি করেন আয়াশে এদা, ৮৯ মিনিটে। এতে ৩-০ গোলে জয় নিশ্চিত হয় ফেইনর্ডের।