NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিমসটেক সামিটে জয়া চাকমা


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৭ পিএম

বিমসটেক সামিটে জয়া চাকমা

ভারতের গুজরাটে শুক্রবার শুরু হয়েছে বিমসটেক ইয়ুথ সামিট। এই সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রীড়াবিদ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া ও নারী ফিফা রেফারি ও কোচ জয়া চাকমা এবং অন্যান্য সেক্টর থেকে অনেকে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ১০ জন এই সামিটে অংশ নিয়েছেন। ক্রীড়াঙ্গন থেকে অংশ নিয়েছেন শুধু জয়া চাকমা।

৫ দিনব্যাপী আমন্ত্রণ পেয়েও যাননি সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া। বাফুফে সূত্রে জানা গেছে, সাবিনা ও সুমাইয়া না যাওয়ার কথা আয়োজকদের জানিয়ে দিয়েছেন। তবে কেন যাননি, বাফুফে জানে না। এ বিষয়ে সাবিনার কাছে জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি।

 

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর সদস্য দেশগুলো হচ্ছে-বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।