NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ স্লট


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩১ এএম

দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ স্লট

রীতিমত হাঙ্গামা লেগে গিয়েছিল। এভারটনের মাঠ গোডিসন পার্কে গিয়ে স্বাগতিকদের সঙ্গে লিভারপুল ২-২ গোলে ড্র করার পর মাঠের মধ্যেই সংঘর্ষ শুরু হয় দুই দলের ফুটবলার ও কর্মকর্তাদের।

রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। যার ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই কোচও।

 

সেই ঘটনার জেরে এবার বড় শাস্তি পেলেন লিভারপুল কোচ আর্নে স্লট। এই ডাচম্যানকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার পর রেফারি মিকায়েল অলিভারের সঙ্গে তর্কে জড়ান লিভারপুল কোচ আরনে স্লট এবং সিপকে হালশপ। দু’জনকেই লাল কার্ড দেখান রেফারি। ফুটবলারদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় লিভারপুলের কার্টিস জোন্স এবং এভার্টনের আবদুল্লায়ে ডুকুরেকে লাল কার্ড দেখানো হয়।

 

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, লিভারপুলের প্রধান কোচ আর্নে স্লটকে মার্সিসাইড ডার্বির শেষে আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য বরখাস্ত করা হয়েছে। এর ফলে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন।

 

রোববার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এবং বৃহস্পতিবার অ্যাস্টন ভিলায় লিভারপুলের পরবর্তী দুটি ম্যাচে স্লট থাকতে পারবেন না।