NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

পাকিস্তান ‘এ’ দলের কাছেও পাত্তা পেল না বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৭ এএম

পাকিস্তান ‘এ’ দলের কাছেও পাত্তা পেল না বাংলাদেশ

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু মূল পর্বে খেলতে নামার আগে আত্মবিশ্বাস সঙ্গী হতে পারেনি নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের।

হবে কী করে? একমাত্র প্রস্তুতি ম্যাচে যে হেরেছে বাংলাদেশ। সেটিও টুর্নামেন্টে সুযোগ পাওয়া কোনো দলের বিপক্ষে নয়, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে।

পরাজয়ের ব্যবধানটাও অনেক। ৯১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন দল।

 

বাংলাদেশের পরাজয় যেন প্রথম ইনিংস শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে পাকিস্তান ‘এ’ দলও তাই প্রমাণ করেছে।

২০৩ রান তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে দেখেশুনেই খেলে পাকিস্তান। ২ উইকেটে হারিয়ে ৪২ রান তুলে তারা। পরের ১০ ওভারে যোগ করে আরও ৪৫ রান। এবার উইকেট হারায় মাত্র ১টি।

 

সব মিলিয়ে ২০ ওভারে ৩ ‍উইকেট হারিয়ে ৮৭ রান করা পাকিস্তান ‘এ’ দল পরে আর কোনো উইকেট হারায়নি। এতে ৭ উইকেটের জয়ে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমির মাঠ ছাড়ে পাকিস্তান ‘এ’। সর্বশেষ ৬ ওয়ানডের ৫টিতেই হেরেছিল বাংলাদেশ। আজ পাকিস্তানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হারিস। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে খেলেছেন ৭৬ রানের ইনিংস।

আর চতুর্থ উইকেটে তাকে দুর্দান্ত সঙ্গ দেওয়া মুবাসির খান খেলেছেন ৬৫ রানের অপরাজিত ইনিংস।

 

টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশের রান ২০২ হবে কিনা তা নিয়েও এক শঙ্কা ছিল। কেননা পাকিস্তানের লেগ স্পিনার উসামা মীরের ধাক্কায় ১৩৭ রানেই ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে পরে ২০২ রান এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। শেষ দিকে ৩০ রানের ইনিংস খেলে। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ১৪ ও ১৫ রান করা রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। বাংলাদেশের হয়ে অবশ্য সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মীর।