NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের আরেক পেসার


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের আরেক পেসার

গত সপ্তাহেই হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়েছেন বেন সিয়ার্স। এবার একই চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের অভিজ্ঞ পেসারকে হারিয়ে বসলো নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না লুকি ফার্গুসন। তার বদলে ডাকা হয়েছে কাইল জেমিসনকে।

ফার্গুসন নিউজিল্যান্ড দলের অন্যতম সেরা পেসার। খেলেছেন ৬৫ ওয়ানডে, শেষ দুই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সেমিফাইনাল ম্যাচেও খেলেছেন এই গতিতারকা।

 

চলতি মাসের শুরুতে আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফার্গুসন। ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলা এই পেসার ছিটকে পড়া ম্যাচে চার ওভারের কোটাও পূরণ করতে পারেননি।

এরপর দলের হয়ে বাকি দুই ম্যাচ খেলতে পারেননি ফার্গুসন। মিস করেন নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজও।

 

রোববার ফার্গুসনের হ্যামস্ট্রিংয়ের পরীক্ষা হয়, আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করেন। মঙ্গলবার জানা গেলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না এই পেসার।