NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশ ম্যাচে রাচিনকে জড়িয়ে ধরা সেই দর্শক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ পিএম

বাংলাদেশ ম্যাচে রাচিনকে জড়িয়ে ধরা সেই দর্শক গ্রেফতার

ক্রিকেট মাঠে হুট করে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তেমনই এক ঘটনা দেখা গেলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে। এক দর্শক মাঠে ঢুকে নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রকে পেছন থেকে জড়িয়ে ধরেন।

যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট, তার ওপর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে নানা সময় নানা কথা আসে। তাই স্বাভাবিক এই ঘটনাটিকেও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই দর্শককে।

 

ঘটনার পরপরই মাঠে ঢোকা সেই দর্শককে নিরাপত্তারক্ষীরা আটক করে এবং পরে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিজ্ঞপ্তি জারি করে এও জানিয়েছে যে, সংশ্লিষ্ট দর্শককে পাকিস্তানের কোনও ক্রিকেট মাঠেই আর ঢুকতে দেওয়া হবে না।

মঙ্গলবার পিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাওয়ালপিন্ডিতে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে পিসিবি। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা আমাদের কাছে বরাবর অগ্রাধিকার পায়। দায়িত্বশীল সংস্থা হিসেবে পিসিবি স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। পাকিস্তানের সব ভেন্যুতেই খেলার সময় মাঠে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে।’

 

‘যে দর্শক মাঠে ঢুকেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে পাকিস্তানের সব ভেন্যুতে ঢোকা থেকে আজীবন নির্বাসিত করা হয়েছে সেই দর্শককে। এমন ঘটনা আটকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে।’