NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ভগ্নদশা ম্যানসিটিতে যোগ দিলেন ‘জুনিয়র মেসি’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ভগ্নদশা ম্যানসিটিতে যোগ দিলেন ‘জুনিয়র মেসি’

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছিলেন এক বছরেরও বেশি সময় আগে। তবে এতদিন স্থায়ীভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেননি জুনিয়র মেসি নামে খ্যাত আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লদিও এচিভেরি। অবশেষে ভগ্নাদশা ম্যানসিটিকে শক্তিশালী করতে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে উড়ে এসেছেন তিনি।

এতদিন রিভার প্লেটে লোনে খেলছিলেন এচিভেরি। আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার সর্বশেষ দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলছিলেন। আর্জেন্টিনার হয়ে ৯ ম্যাচে ৬ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হন ১৯ বছর বয়সী তারকা।

 

এচিভেরির আগে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পাঁচ নতুন ফুটবলার যোগ দিয়েছেন ম্যানসিটিতে। তারা হলেন- মিডফিল্ডার নিকো গঞ্জালেস, ডিফেন্ডার আব্দুকোদির খুসানোভ, ভিতোর রেইস ও ক্রিশ্চিয়ান ম্যাকফারলেন এবং মিশরের ফরোয়ার্ড ওমর মারমুশ। এসব তারকার সঙ্গে এচিভেরির সংযুক্তি ম্যানসিটিকে আরও তরুণনির্ভর ও উদ্যমী করে তুলবে।

২০২৪ সালের জানুয়ারিতে যখন ম্যান সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন এচিভেরি। তখন শর্ত ছিল, এক বছর রিভার প্লেটের হয়ে খেলেছেন তিনি।

 

অবশেষে প্রিমিয়ার লিগের বর্তমান ও টানা চারবারের চ্যাম্পিয়ন ক্লাবটিতে যোগ দিয়ে এচিভেরি বলেন, ‘ফুটবল আমার জীবন। আমার স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটির হয়ে খেলা। আজ আমি সেই স্বপ্নের আরও কাছাকাছি। ম্যানচেস্টার সিটি বিশ্বের অন্যতম সেরা দল। তারা শুধু শিরোপা জয় করে না, তারা খুব সুন্দর ফুটবল খেলে।’

এচিভেরির সঙ্গে সিটির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।