NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

মাঠে ফিরেই দুর্দান্ত গোল মেসির, কোয়ার্টারে ইন্টার মিয়ামি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

মাঠে ফিরেই দুর্দান্ত গোল মেসির, কোয়ার্টারে ইন্টার মিয়ামি

ইনজুরির জন্য টানা তিন ম্যাচ মিস করেছেন। ফিরেই আলো ছড়ালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা করলেন চোখ ধাঁধানো এক গোল।

ম্যাচের অতিরিক্ত সময়ে, ৯২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সাবেক এই বার্সেলোনা তারকা। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

 

এর আগে, শুরুর একাদশে মেসি না থাকলেও ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

ফলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো পর্বের দ্বিতীয় লেগে জামাইকান ক্লাব ক্যাভালিয়ার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।

 

প্রথম লেগেও ২-০ ব্যবধানে জয় পাওয়া ইন্টার মিয়ামি দুই লেগ মিলিয়ে মোট ৪-০ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।