NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

সাকিব আল হাসান মেগাস্টার, তার সঙ্গে তুলনায় যেতে চাই না: হামজা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

সাকিব আল হাসান মেগাস্টার, তার সঙ্গে তুলনায় যেতে চাই না: হামজা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আন্তর্জাতিক তারকা কে-সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? সম্প্রতি এই আলোচনায় শোনা যাচ্ছে জোরেসোরে।

ক্রিকেটার সাকিবের ক্যারিয়ারের পড়তির দিকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। অন্যদিকে হামজা চৌধুরীর জাতীয় ফুটবল দলে অভিষেক হতে যাচ্ছে আগামী ২৫ মার্চ, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

 

হামজার জাতীয় দলে এখনও অভিষেক হয়নি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো ক্লাবে খেলেছেন। এখন আছেন শেফিল্ড ইউনাইটেডে।

ইংলিশ প্রিমিয়ারের মতো বড় লিগে খেলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে হামজা চৌধুরীর পরিচিতি আছে বেশ। সাকিবও বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন দীর্ঘদিন, তাকেও ক্রিকেটার হিসেবে চেনে বিশ্ব।

 

দুজনের মধ্যে কে সেরা? এই বিতর্ক যখন তুঙ্গে। তখন সাকিবের সঙ্গে নিজেকে তুলনায়ই আনতে চাইলেন না হামজা। আজই স্বদেশভূমিতে পা রাখা ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সাকিব আল হাসান মেগা স্টার। অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।’

এটাকে হামজার বিনয়ই বলতে হবে। সাকিব যেমন বড় তারকা, হামজাও। তবে একজন সুপারস্টারের মনমানসিকতা যেমন হওয়া উচিত, তার প্রমাণ দিয়েছেন হামজা।

সংবাদমাধ্যমের নানা ধরনের প্রশ্নেরই জবাব দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের এই ফুটবলার। বাংলাদেশে এসে তার ভালোলাগা, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে রোমাঞ্চকর অনুভূতি, বাংলাদেশ দল নিয়ে এবং নিজের গ্রাম ও পরিবার নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসিয়ে।

 

হামজার প্রত্যাশা, ভারতের বিপক্ষে ম্যাচে ভালো খেলে জেতার। সেই সঙ্গে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ছিল তার কণ্ঠে। হামজা মঙ্গলবার পুরোদিন নিজ এলাকায় কাটাবেন। তারপর রাতের ফ্লাইটে ঢাকায় এসে যোগ দেবেন জামাল ভূঁইয়াদের সাথে টিম হোটেলে।