NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

প্রেস কাউন্সিল খুব একটা কার্যকর নয়: কামাল আহমেদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

প্রেস কাউন্সিল খুব একটা কার্যকর নয়: কামাল আহমেদ

প্রেস কাউন্সিল খুব একটা কার্যকর নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, প্রেস কাউন্সিলকে জাতীয় স্থায়ী গণমাধ্যম কমিশনের সঙ্গে একীভূত করার প্রস্তাব করেছে কমিশন।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যমুনার বাইরে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

কামাল আহমেদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে অনেক সময় ভুল সংবাদ প্রকাশের অভিযোগ আসে। সাধারণ মানুষ সাংবাদিকদের কাছে হয়রানির শিকার হন। যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হন। এ থেকে প্রতিকার পাওয়ার কোনো জায়গা নেই।

 

তিনি বলেন, একটা প্রেস কাউন্সিল ছিল, এখনো আছে, কিন্তু সেটা খুব একটা কার্যকর না। থাকলেও তা যেমন সাংবাদিকদের স্বাধীনতা রক্ষার্থে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না, তেমনি ভুক্তভোগী যারা গণমাধ্যমের অন্যায় কাজের শিকার হন, তাদের প্রতিকার দিতেও কোনো ভূমিকা রাখতে পারে না।

কমিশন প্রধান বলেন, প্রেস কাউন্সিলের আরও একটি সীমাবদ্ধতা রয়েছে। প্রেস কাউন্সিল আইনটি শুধু সংবাদপত্র ও বার্তা সংস্থার সাংবাদিকদের জন্য হয়েছিল। কিন্তু এখন তো টেলিভিশন ও অনলাইন সাংবাদিকতার একটি বিরাট অংশ। তাহলে এদের তদারকি প্রতিষ্ঠান কে হবে?

 

কামাল আহমেদ আরও বলেন, ২০১৪ সাল থেকে সরকারি একটি প্রস্তাব ছিল সংবাদপত্র টেলিভিশন ও অনলাইনে জন্য একটি সম্প্রচার কমিশন করবে। সেই সম্প্রচার কমিশন হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশন একটি জাতীয় স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন করে প্রেস কাউন্সিলকে এর সঙ্গে একীভূত করার প্রস্তাব করেছে।

 

তিনি বলেন, জাতীয় গণমাধ্যম কমিশন সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের ভুলে যারা ক্ষতিগ্রস্ত হন তাদের প্রতিকার দেওয়ার কাজটাও করবে।