NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ড. ইউনূসের সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

ড. ইউনূসের সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’ হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়।

 

সিপিপিআইটটি চীনের একটি আধা-সরকারি সংস্থা। সংস্থাটি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের কাজ করে।

 

গত ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পরদিন ২৭ মার্চ অধ্যাপক ইউনূস বোয়াও ফোরামে বক্তব্য দেন।

 

‘এক পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের দিকে’ শীর্ষক বক্তৃতায় তিনি এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সফর শেষে ২৯ মার্চ তিনি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।